প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Dec 26, 2025
ছাত্রশিবিরের নতুন সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি সিগবাতুল্লাহ
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিগবাতুল্লাহ।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ছাত্রশিবিরের সদস্য সম্মেলন-২০২৫-এ সংগঠনের সদস্যদের ভোটে নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের পরামর্শক্রমে সাহিত্য সম্পাদক সিগবাতুল্লাহ সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হন।
নুরুল ইসলাম সাদ্দাম আগে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে সিগবাতুল্লাহ ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি ছিলেন।